Logo
শিরোনাম:
সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে: জামির হোসেন সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই :নাজমুল হোসেন মন্ডল ৪৪ নং ওয়ার্ডের উন্নয়ন করাই হলো আমার মুল লক্ষ্যে আলী আহামদ টুক্কু

এবার মিটু নিয়ে মুখ খুললেন শাহরুখ

অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে দীর্ঘ ১০ বছর পর যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। তার পর থেকেই বিষয়টি নিয়ে সরগরম হয়ে ওঠে বলিউড। এবার মিটু নিয়ে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান।

মার্কিন অ্যাক্টিভিস্ট তারানা বুরকে এই মুভমেন্ট শুরু করেছিলেন। দেরিতে হলেও বলিউডে বেশ জোরালো প্রভাব ফেলে হ্যাশট্যাগ মিটু।

সংবাদ সংস্থা সূত্রে খবর, শাহরুখ খান এই মিটু মুভমেন্টকে পুরোদস্তুর সমর্থন করছেন। তার মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে এই আন্দোলন শুরু হলেও ভারতসহ সারা বিশ্বের নারীদের যৌন হেনস্তার অভিজ্ঞতা ঘিরে নিজেদের বক্তব্য স্পষ্ট করে বলার জায়গা দিয়েছে।

তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে অনেক নারী যেভাবে হেনস্তার শিকার হন, তাই হ্যাশট্যাগ মিটু একটি ভালো প্ল্যাটফরম বলে মনে করেন শাহরুখ খান। বহু বছর আগেও যদি কোনো নারী যৌন হেনস্তার শিকার হয়ে থাকেন, সেটিও বলার জায়গা দিয়েছে হ্যাশট্যাগ মিটু।

হ্যাশট্যাগ মিটুর জন্য এটি অন্তত মানুষ বুঝবে যে কোনোকিছুই আর অজানা থাকবে না। শাহরুখের কথায়, চলচ্চিত্র ও মিডিয়া জগতে আমরা বিষয়গুলো সম্পর্কে এখন অবগত থাকতে পারি। প্রসঙ্গত কিং খান সবসময়েই তার মতামত স্পষ্ট করে বলেছেন। হ্যাশট্যাগ মিটুর মাধ্যমেও কর্মক্ষেত্রে নারীদের ওপর হেনস্তা অনেকটাই কমবে বলেই মনে করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost