Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

দারাজ নিয়ে এলো বছরের শেষ ক্যাম্পেইন ১২.১২ সেল

অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ দ্বিতীয়বারের মত আয়োজন করল বছরের শেষ ক্যাম্পেইন ১২.১২ সেল। ১২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলাকালীন ইভেন্টটির কো-স্পন্সর হিসেবে আছে ডেটল, শেভার শপ, এস্কয়ার, নোকিয়া, প্যারাসুট এবং লাক্স।

ব্র্যান্ড পার্টনার হিসেবে আছে হারপিক, ওয়াইল্ড স্টোন, ফ্লোরমার বাংলাদেশ, নেসলে বাংলাদেশ,সারা লাইফস্টাইল, জেন্টেল পার্ক, আর এফ এল ইলেক্ট্রনিক্স-ভিশন, টিপি লিঙ্ক, ওয়াল্টন ডিজিটেক, ফোকালিউর বাংলাদেশ, হুয়াওয়ে মোবাইল এবং মটোরলা মোবাইল। জনপ্রিয় এই দারাজ ১২.১২ সেল ক্যাম্পেইনের ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে ফুডপান্ডা, ভাইবার, লিঙ্ক থ্রি টেকনোলজিস, প্রাভা হেলথ ও বিপ্রপার্টি। ইভেন্টটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে একাত্তর টিভি, যুগান্তর, বাংলা নিউজ ২৪ এবং রেডিও স্বাধীন।

উন্মাদনাপূর্ণ এই সেল ইভেন্টে রয়েছে বিশাল ডিসকাউন্টে অসংখ্য পণ্য, নানা ধরণের ভাউচার, ১২ টাকার মিস্ট্রি বক্স, ফ্ল্যাশ সেলসহ আরও অনেক আকর্ষণীয় অফার। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা ফেসবুক লাইভের মাধ্যমে ঘোষণা করেন দারাজ ১২.১২ ক্যাম্পেইনের বিস্তারিত কার্যক্রম। ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হিসেবে এবার দারাজ অ্যাপে থাকছে মিশন ১২.১২ নামক একটি মিশন যেটি সম্পূর্ণ করে গ্রাহকরা জিতে নিতে পারেন টিভি, ল্যাপটপ ও স্মার্টফোনের মতন আকর্ষণীয় পুরস্কার।

এছাড়াও থাকছে বিভিন্ন রকমের মজাদার গেম যেমন- ডি রানার, রোলিং বল এবং আউটার স্পেস যার মাধ্যমে সর্বোচ্চ স্কোর করে গ্রাহকরা জিতে নিতে পারেন ৫,০০০, ৩০০০ এবং ১,০০০ টাকার ভাউচার।

দারাজ ১২.১২ ক্যাম্পেইনের ৫টি উল্লেখযোগ্য ডিলের মধ্যে রয়েছে মাত্র ২০ হাজার টাকায় ভাইকান অ্যান্ড্রয়েড বা স্মার্ট এইচডি এলইডি টিভি, ৭,৯০০ টাকায় শার্প মাইক্রোওয়েভ, মাত্র ৪,৩০০ টাকায় অ্যামেজফিট বিট লাইট স্মার্ট ওয়াচ, ভিশন-টি ০৪ টাব ওয়াশিং মেশিন ৪০৫০ টাকায় এবং মাত্র ২৬,৫০০ টাকায় পাওয়া যাবে ইওএস ৬০০ ডি ডিজিটাল ডিএসএলআর ক্যামেরা।

ক্রেতাদের কেনাকাটার সুবিধার কথা মাথায় রেখে দারাজ অফার করছে বিভিন্ন ধরণের পেমেন্ট ডিসকাউন্ট। ১২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ইস্টার্ন ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট কার্ড ও সিটি ব্যাংকের সকল কার্ডে লেনদেনের মাধ্যমে পাওয়া যাবে ১০% পর্যন্ত মূল্যছাড় (সর্বোচ্চ ক্যাপঃ ২,০০০ টাকা প্রতি লেনদেন) এবং সাউথ ইস্ট ব্যাংকের ক্রেডিট ও প্রিপেইড কার্ডে লেনদেনে পাওয়া যাবে ১০% মূল্যছাড় (প্রতি লেনদেন: ২০০০ টাকা, প্রতি কাস্টমার সর্বোচ্চ ৫০০০ টাকা)।

এছাড়াও ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ইস্যুকৃত সকল ভিসা কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে ১০% মূল্যছাড় (প্রতি কাস্টমার সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost