Logo
শিরোনাম:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত। Emerging Music Artist Md Khairul Alam Mahfuj: A Journey Driven by Creativity বিএনপির নতুন অফিস ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই সংবাদমাধ্যমের প্রধান কাজঃ মন্জুর হোসেন চৌধুরী কালিয়াকৈরে মোয়াজ উদ্দিন টেক্সটাইল পোশাক কারখানায় চার শতাধিক শ্রমিক ডায়রিয়া আক্রান্ত। নাটোর জেলার নবাগত পুলিশ সুপারকে জেলা প্রশাসক জনাব আসমা শাহিনের ফুলের শুভেচ্ছা। রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফ*তা*র. গাজীপুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে খাল থেকে ৬৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার। হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ। গাজীপুরে মাদকের আসামী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য।

নাইজারে সেনা ক্যাম্পে হামলা, নিহত ৭১

মালি সীমান্তের কাছে অবস্থিত নাইজারের একটি সেনা ক্যাম্পে হামলার ঘটনায় ৭১ সেনা নিহত হয়েছেন।

বুধবার শতাধিক জঙ্গি ওই হামলা চালিয়েছে বলে মালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
২০১৫ সাল থেকেই জঙ্গিরা নাইজারে সক্রিয় হতে শুরু করে। এখন পর্যন্ত নাইজারের সেনাবাহিনীর ওপর এটাই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি এলাকায় ওই হামলা চালানো হয়েছে।

জাতীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এখন পর্যন্ত ৭১ সেনা সদস্য নিহত হয়েছে এবং ১২ জন আহত হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছে।

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, শতাধিক ভারী অস্ত্রধারী জঙ্গিরা ওই হামলা চালিয়েছে। তবে সেনাদের ওপর হামলা চালানোর পর জঙ্গিদের পাল্টা জবাব দেয়া হয়েছে। এতে জঙ্গিদের অনেকেই প্রাণ হারিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

দু’পক্ষের মধ্যে টানা তিন ঘণ্টা লড়াই হয়েছে। একটি সূত্র জানিয়েছে, জঙ্গিরা ওই ক্যাম্পে কামান ও গোলাবর্ষণ করেছে। গোলাবারুদ আর বোমা বিস্ফোরণ থেকেই বহু সেনা নিহত হয়েছেন।

তবে ওই হামলার জন্য কারা দায়ী তা এখনও নিশ্চিত করা হয়নি। দীর্ঘদিন ধরেই জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে নাইজারের সেনাবাহিনী। সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost