Logo
শিরোনাম:
গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান। গাজীপুরে বাংলাবাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান, । ঈদ পুনর্মিলনী ২০২৬: কাউলতিয়া উলামা ঐক্য পরিষদের আয়োজনে সম্প্রীতির মিলনমেলা। মধ্যরাতে পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে চালকরা গাজীপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান। সবাইকে সাথে নিয়ে ঢাকা ১৮ আসনের উন্নয়ন করতে চাই জাহাঙ্গীর হোসেন এমপি

যে কারণে নবজাতককে মধু খাওয়াবেন না

কারও মুখে একটু তিক্ত কথা শুনলেই আমরা বলে থাকি, নিশ্চয়ই ওর জন্মের পরে মুখে মধু দেয়া হয়নি! অর্থাৎ আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা হলো, জন্মের পরপরই মুখে মধু দিলে সেই শিশুর মুখের ভাষা মিষ্ট হয়। আর তাইতো নবজাতকের মুখে মধু দিয়ে বরণ করে নেয়ার চল বেশ পরিচিত।

কিন্তু জানেন কি, সেই রীতি মানতে গিয়ে আপনার ছোট্ট সোনামনিকে গুরুতর অসুস্থ করে ফেলতে পারেন! জন্মের পর প্রথম এক বছর পর্যন্ত শিশুকে মধু দিতে কঠোরভাবে নিষেধ করছেন চিকিৎসকেরা।

Baby

জন্মের পর প্রথম এক বছর সন্তানকে দুধ ছাড়া নতুন কোন খাবারের সঙ্গে পরিচিত করাবেন, তা চিকিৎসকের কাছ থেকে জেনে নেবেন। তবে এই খাবারের তালিকায় কিন্তু মধু যোগ করবেন না ভুলেও।

মধুতে যথেষ্ট পরিমাণে খাদ্যগুণ থাকলেও তা শিশুর বয়স ১২ মাস না হওয়া পর্যন্ত তাকে দেওয়া যাবে না। কারণ মধুর মধ্যে থাকে ক্লসট্রিডিয়াম বটুলিনিয়াম নামে এক ধরনের ব্যাকটেরিয়া। ছোট্ট শিশুর ক্ষেত্রে এটি খাদ্য বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। যার থেকে শিশুর গুরুতর অসুস্থতা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost