Logo
শিরোনাম:
পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা।

এবার পরীমনির রগরগে ছবি ভাইরাল

দেশের সিনে জগতের অন্যতম দুষ্টু-মিষ্টি নায়িকা পরীমনি। রূপে-গুণে বরাবরই সবাইকে মুগ্ধ করেছেন তিনি। তাকে ঘিরে ভক্ত-অনুরাগীদের আগ্রহের কমতি নেই। পর্দায় তো বটেই, সোশ্যাল মিডিয়ায়ও যথেষ্ট সক্রিয় এই নায়িকা। নিয়মিতই নিজের আপডেট দিয়ে ভক্তদের খবরাখবর জানান সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে পোস্ট করেন বিভিন্ন আবেদনময়ী ছবিও।

সেই ধারাবাহিকতায় সম্প্রতি একটি রগরগে ছবি পোস্ট করেন পরীমনি। যা রীতিমতো ঝড় তুলেছে। ওই ছবিতে আবেদনময়ী রূপে দেখা গেছে তাকে। ছবিটি প্রকাশের পরই তা ভাইরাল হয়ে যায়। নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টের পাশাপাশি অফিসিয়াল পেজেও ছবিটি প্রকাশ করেন নায়িকা। যা মুহূর্তেই ঝড় তোলে। পরীভক্তদের অসংখ্য শেয়ার, কমেন্টস ও লাইকই তার উদাহরণ।

বর্তমানে পরীমনির ভেরিফাইড ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা ৮৮ লাখের বেশি। সেই পেজ থেকে ছবিটি প্রকাশের পর এ পর্যন্ত লাখ খানেকেরও বেশি লাইক পড়েছে। অন্যদিকে, পরীর ফেসবুক আইডিতে ফলোয়ার সংখ্যা সাড়ে পাঁচ লাখের বেশি। সেখানে ছবিটিতে আট হাজারের বেশি লাইক পেরিয়ে গেছে।

পরীমনি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় এরকম খোলামেলা ছবি পোস্ট করেন। যতই তার কমেন্টসে সবাই বাজে কথা লিখুক, তাতে পরীমনির কিছু যায় আসে না। কাজেই, এর পরের ছবিতে নায়িকা নিজেকে কীভাবে মেলে ধরবেন, তার জন্য অপেক্ষায় পরীর ভক্তরা।

অভিষেক ছবি মুক্তির আগে ২৩টি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন পরীমনি। মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রুপালি পর্দায় অভিনয় শুরু করেন তিনি। শাহ আলম মন্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয়েছিল তার।

বর্তমানে পরী ব্যস্ত নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম ছবি ‘বিশ্ব সুন্দরী’র কাজ নিয়ে। ছবিটির শুটিং শেষ, চলছে মুক্তির প্রস্তুতি। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্ব সুন্দরী’র কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। এতে পরীর বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost