Logo
শিরোনাম:
গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান। গাজীপুরে বাংলাবাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান, । ঈদ পুনর্মিলনী ২০২৬: কাউলতিয়া উলামা ঐক্য পরিষদের আয়োজনে সম্প্রীতির মিলনমেলা। মধ্যরাতে পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে চালকরা গাজীপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান। সবাইকে সাথে নিয়ে ঢাকা ১৮ আসনের উন্নয়ন করতে চাই জাহাঙ্গীর হোসেন এমপি

গুয়াহাটিতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের নিরাপত্তা জোরদার

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনের গাড়িতে হামলার পর হাইকমিশন চত্বর, দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে ভারত। বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয় ভারত।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন পাসকে কেন্দ্র করে গুয়াহাটিতে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। এ পরিস্থিতিতে গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত গাড়িতে হামলার পরিপ্রেক্ষিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান তার দপ্তরে ঢাকায় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা করেন। এ সময় সহকারী হাইকমিশনারের নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের গাড়িতে হামলা ও ভাঙচুরের বিষয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব ভারতীয় হাইকমিশনারের কাছে প্রতিবাদ জানান।

কামরুল আহসান সহকারী হাইকমিশনের সম্পত্তি এবং এর কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা বাড়াতে অনুরোধ জানান। তখন হাইকমিশনার জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost