Logo
শিরোনাম:
গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান। গাজীপুরে বাংলাবাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান, । ঈদ পুনর্মিলনী ২০২৬: কাউলতিয়া উলামা ঐক্য পরিষদের আয়োজনে সম্প্রীতির মিলনমেলা। মধ্যরাতে পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে চালকরা গাজীপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান। সবাইকে সাথে নিয়ে ঢাকা ১৮ আসনের উন্নয়ন করতে চাই জাহাঙ্গীর হোসেন এমপি

গোপনে ইরানের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সৌদি আরব গোপনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। সৌদি আরব যখন অর্থনৈতিক সংকটে ভুগছে এবং আমেরিকা কতটা রিয়াদকে সমর্থন দেবে তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে তখন ওয়ালস্ট্রিট জার্নাল এ খবর দিল।

গতকাল (শুক্রবার) প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্মকর্তারা এই ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে, ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক অবনতি হওয়া এবং উত্তেজনা বেড়ে চলার কারণে দেশের অর্থনীতি আরো খারাপ অবস্থায় পড়বে। রিপোর্টে বলা হয়েছে- আমেরিকা ও অন্য মিত্ররা কতটা পৃষ্ঠপোষকতা দেবে তা নিয়ে সৌদি কর্মকর্তারা উদ্বিগ্ন। এ অবস্থায় তারা ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথ বেছে নেয়াকে ভালো মনে করছেন।

হুথিদের হামলার পর ক্ষতিগ্রস্ত সৌদি আরবের আরামকো তেল স্থাপনা

গত সেপ্টেম্বর মাসে সৌদি আরবের সর্ববৃহৎ তেল স্থাপনা আরামকোর ওপর ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর হামলার পর থেকে সৌদি সরকার ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চিন্তা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি একজন সৌদি কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ১৪ সেপ্টেম্বরের হামলা ছিল ‘গেম চেঞ্জার’; আরামকো হামলার পর পরিস্থিতি পাল্টে গেছে। সেপ্টেম্বরের ওই হামলার পর আমেরিকা এবং সৌদি আরব ইসলামি প্রজাতন্ত্র ইরানকে দায়ী করেছিল। তবে ইরান সে অভিযোগ নাকচ করেছে।

সৌদি আরব, ইউরোপ এবং আমেরিকার কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল আরো জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে ওমান, কুয়েত এবং পাকিস্তানের মাধ্যমে সৌদি আরব এবং ইরানের কর্মকর্তারা সরাসরি বার্তা বিনিময় করেছেন।

সৌদি আরবের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাধ্য হয়েছে রিয়াদ। অন্যদিকে, ইরানের কর্মকর্তারাও বলেছেন, তারা সৌদি আরবের সঙ্গে উত্তেজনা চান না বরং আঞ্চলিক সব দেশের সঙ্গে ইরান ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost