Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

বাণিজ্য যুদ্ধ শিথিলে সম্মত হলো চীন-যুক্তরাষ্ট্র

চলমান বাণিজ্য যুদ্ধ শিথিল করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। শুক্রবার উভয় পক্ষ থেকেই এ ঘোষণা এসেছে যাকে বলা হচ্ছে স্বাভাবিক হওয়ার প্রথম ধাপ। চুক্তি অনুযায়ী চীনা পণ্যের ওপর আরোপিত মার্কিন শুল্ক কমিয়ে আনা হবে। ফলে আবারো পণ্য কেনায় গতি ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে চীন যুক্তরাষ্ট্র থেকে কমপক্ষে ২০০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য ও সেবা কিনবে এমন প্রতিশ্রুতি দিয়েছে। এই পরিমাণ ব্যয় করা হবে আগামী দুই বছরের মধ্যে। যুক্তরাষ্ট্রের পক্ষে দরকষাকষি করা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।  যদি চীন এই পরিমাণ মার্কিন সেবা বা পণ্য আমদানি করে তাহলে যুক্তরাষ্ট্রের রপ্তানি ব্যাপক পরিমাণে বেড়ে যাবে। ২০১৭ সালে চীন মোট ১৩০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য ক্রয় করেছিলো। একইসঙ্গে ৫৬ বিলিয়ন ডলারের সেবাও নেয়া হয়েছিলো সে বছর। এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ইকোনোমিক এনালাইসিস। এর বিপরীতে চীনা পণ্যের ওপর থেকে শুল্ক সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। রোববার থেকেই এই প্রক্রিয়া কার্যকরি হবে বলে জানানো হয়েছে। ৮৬ পাতার এই চুক্তিটি আগামী মাসে স্বাক্ষরিত হবে। ওয়াশিংটনে দুই দেশের প্রথম সাড়ির কর্মকর্তারা এ এতে স্বাক্ষর করবেন। এ নিয়ে শুক্রবার একটি টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এতে তিনি বলেছেন, আমরা চীনের সঙ্গে প্রথম ধাপে বড় ধরণের অগ্রগতিতে সম্মত হয়েছি। চীনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য, জ্বালানী ও প্রক্রিয়াজাতকৃত পণ্য এবং আরো অনেক কিছু আমদানিতে সম্মত হয়েছেন। এরপর সাংবাদিকদের কাছে বিষয়টি নিয়ে আরো একবার কথা বলেন তিনি। এসময় চীন কমপক্ষে ৫০ বিলিয়ন ডলারের কৃষিপণ্য ক্রয় করবে বলে আশ্বস্থ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost