Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

সরিষাবাড়ীতে বিয়ের আসর থেকে উধাও কনে

সরিষাবাড়ীতে বিয়ের আসর থেকে কনে উধাও, খালি হাতে ফিরে গেলেন বর। শুক্রবার রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর হাটবাড়ী গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলার সরিষাবাড়ী পৌরসভার চক হাটবাড়ী এলাকার মৃত সুরুজ জামানের ছেলে সজীবের সঙ্গে ডোয়াইল ইউনিয়নের চর হাটবাড়ী গ্রামের মৃত শাহালীর মেয়ে শাপলা খাতুনের ইসলামী শরিয়ত অনুযায়ী আনুষ্ঠানিকভাবে মেয়ের পিতার বাড়িতেই বিয়ের রেজিস্ট্রেশন সহ যাবতীয় কাজ সম্পন্ন হয়। এরপর স্বামী সজীব নববধূর ঘরে গিয়ে স্ত্রীর পাশে বসে। এ সময় সুকৌশলে তার নববধূ শাপলা খাতুন বাথরুমে যাওয়ার কথা বলে পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও হয়ে যায়। প্রেমিক শাপলার বড় বোনের দেবর একই গ্রামে প্রবাসী জুয়েল। অনেকক্ষণ পর নববধূ ঘরে না ফেরায় হৈচৈ পড়ে যায় এবং খোঁজাখুুঁজি শুরু করে দেয়। এদিকে বর সজিব খালি হাতে ফিরে যেতে বাধ্য হয়। এ নিয়ে এলাকায় প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি বলে জানা যায়। এ ব্যাপারে মেয়ের মা হামিদা বেওয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়ে বিয়ের পাটি থেকে বাইরে যাওয়ার কথা বলে বড় মেয়ের দেবরের সঙ্গে চলে গেছে, সে আর ফিরে আসেনি।  বিয়ে রেজিস্ট্রার হামিদুল হক মজনু জানান, ২ লাখ ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য করে নিকাহ সম্পন্ন হয়েছে। স্থানীয় ইমাম দ্বারা বিয়েও পড়ানো হয়েছে। এর পরই এই ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost