Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

মুরাদনগরে নারীসহ চার মাদক কারবারি আটক

হাফেজ নজরুল (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা হলো, উপজেলার হায়দারাবাদ গ্রামের আব্দুর রহিমের ছেলে মাহবুবুর রহমান মাহবুব (৩০), মাহবুবুর রহমানের স্ত্রী মুক্তা আক্তার (২০), বাখরনগর গ্রামের সিরাজুল ইসলাম সরু মিয়ার ছেলে আবদুল কাইয়ুম (৩০) ও জেলার বি-পাড়া থানার সাজঘর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোস্তাফিজুর রহমান পাভেল (৩৩)। সরেজমিনে সূত্রে জানাযায় যে,দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলো এই চক্রটি। বিভিন্ন থানায় একাধীক মাদক মামলাও রয়েছে তাদের নামে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ আহাম্মেদের নেতৃত্বে একদল পুলিশ বাখরনগর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আবদুল কাইয়ুমের ঘর থেকে ২ হাজার পিস ইয়াবাসহ চারজনকে হাতেনাতে আটক করে। এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost