Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজাকারের তালিকা নতুন করে যাচাই-বাছাই করে সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এমন তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে দলের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, রাজাকারের তালিকায় ভুল-ত্রুটি নিয়ে ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। সেই সঙ্গে প্রধানমন্ত্রীও এ তালিকা নতুন করে যাচাই-বাছাই করে সংশোধনের নির্দেশ দিয়েছেন। সুতরাং এটি নিয়ে আর কোনো প্রশ্ন নেই।

আওয়ামী লীগের সম্মেলন নিয়ে কাদের বলেন, আগামী ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সম্মেলন সর্ববৃহৎ হবে। এ সম্মেলনের মাধ্যমে নবীন ও প্রবীণের সমন্বয় ঘটানো হবে। যারা আধুনিক ও সুসংগঠিত আওয়ামী লীগ গড়ে তুলবেন।

তিনি বলেন, আমাদের নিজেদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে ও আকাঙ্ক্ষা রয়েছে। এটি দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা। কিন্তু সেটি নিয়ে যেন কোনো অসুস্থ প্রতিযোগিতা না হয়। যারা নোংরা প্রচারণা করছেন, তাদের চিহ্নিত করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে দায়িত্ব দেবেন সবাই তাকে মেনে নেবেন জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা ছাড়া আর কেউ আওয়ামী লীগের জন্য অপরিহার্য নয়। আমরা তার নেতৃত্বের পেছনে থাকব। তিনি যাকে যে দায়িত্ব দেবেন, তা মেনে নিতে হবে।

প্রসঙ্গত একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীকে নানাভাবে সহায়তাকারী ব্যক্তিদের প্রথম দফা তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ১৫ ডিসেম্বর প্রকাশিত ১০ সহস্রাধিক রাজাকারের এ তালিকায় মুক্তিযোদ্ধাদের নামও ঢুকে পড়েছে। এ নিয়ে তোলপাড় চলছে দেশব্যাপী। তালিকা বাতিলের দাবি উঠছে বিভিন্ন ফোরাম থেকে। আজ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানালেন, ওই তালিকা সংশোধন করার নির্দেশ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost