Logo
শিরোনাম:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত। Emerging Music Artist Md Khairul Alam Mahfuj: A Journey Driven by Creativity বিএনপির নতুন অফিস ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই সংবাদমাধ্যমের প্রধান কাজঃ মন্জুর হোসেন চৌধুরী কালিয়াকৈরে মোয়াজ উদ্দিন টেক্সটাইল পোশাক কারখানায় চার শতাধিক শ্রমিক ডায়রিয়া আক্রান্ত। নাটোর জেলার নবাগত পুলিশ সুপারকে জেলা প্রশাসক জনাব আসমা শাহিনের ফুলের শুভেচ্ছা। রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফ*তা*র. গাজীপুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে খাল থেকে ৬৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার। হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ। গাজীপুরে মাদকের আসামী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য।

১০ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দীর্ঘ ১০ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফের ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে প্রায় সহশ্রাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় ঘাটে আটকা পরায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করে নদীর হিমেল হাওয়ায় প্রচন্ড শৈত প্রবাহে যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হচ্ছে।

এর আগে নদীতে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই নৌরুটে ১৫টি ফেরি নিয়মিত চলাচল করছে। রাতে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

শুক্রবার আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সকাল আটটা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় বিআইডব্লিউটিসির সূত্রে জানা যায়,এ নৌপথ দিয়ে প্রতি ২৪ঘন্টায় তিন থেকে চার হাজার গাড়ী পার হয়।দীর্ঘ ১০ঘন্টা বন্ধ থাকায় তাদের প্রায় দুই লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost