Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

বিয়ে করতে এসে ধরা খেল তিন মামলার আসামী

তিন মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে প্রায় তিন বছর পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলেন নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের হামারোল গ্রামের নজরুল ইসলাম খার ছেলে জিম খা (২৭)। কিন্তু শেষ রক্ষা হলো না তার। বিয়ে করতে এসে পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। শুক্রবার বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাকা গ্রামে এ ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিল্টন কুমার দেবদাস জানান, জিম খার বিরুদ্ধে লোহাগড়া থানায় তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে প্রায় তিন বছর ধরে পলাতক ছিল। শুক্রবার বিকেলে লক্ষ্মীপাশা ইউনিয়নের বাকা গ্রামের মালেক মোল্লার মেয়ে রিনি খানমের সঙ্গে বিয়ে হচ্ছিল তার। গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে গিয়ে বর জিম খাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। গ্রেফতার করে থানায় আনার পর তাদের কাবিননামায় স্বাক্ষরসহ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost