Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

করোনায় সচেতনতার সাথে কুরবানী করুন।

পবিত্র ঈদুল আজহায় কুরবানী দেয়া হয় আল্লাহ তায়ালার সন্তুষ্টি কামনায়।

গরু বা উট অথবা এ ধরনের পশুতে সাত শরিকে কোরবানি করার হুকুম : সাহাবায়ে কেরাম রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাত ভাগে কোরবানি করেছেন। হজরত জাবির ইবনু ‘আবদুল্লাহ রাদিআল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে হজ সমাপন করি। আমরা সাত শরিকে একটি করে উট বা গরু কোরবানি করেছি। সহিহ মুসলিম, হাদিস নম্বর ৩০৭৮।

পশু কোরবানি করে বাসায় পৌঁছে দেবে ডিএনসিসি

সাত জনের কম শরিক হওয়ার বিধান :গরু বা এ ধরনের বড় পশুতে ১ থেকে নিয়ে সাতজন পর্যন্ত শরিক হতে পারেন। তাতে সাতের কমে যে কোনো সংখ্যা গ্রহণযোগ্য হবে। জোড়-বিজোড় বা কোনো নির্দিষ্ট নীতিমালা মানার প্রয়োজন নেই। মালিকুল ওলামা আল্লামা কাসানি রহমতুল্লাহি আলাইহি বলেন :একটি উট বা গরুতে অংশগ্রহণকারীর সংখ্যা যদি সাতের কম হয়, যেমন—দুই জন অথবা তিন জন অথবা চার জন অথবা পাঁচ জন কিংবা ছয় জন একটি উট অথবা গরুতে অংশগ্রহণ করে, তবে তা জায়েজ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। দুই, তিন, চার, পাঁচ অথবা ছয় জন শরিক হয়ে কুরবানী করলে তা অবশ্যই বৈধ হবে। অর্থাত্, সর্বোচ্চ সংখ্যায় সাত জন বোঝানো হয়েছে। সাত জন পর্যন্ত শরিক হওয়া যাবে, সাত জনই হতে হবে এমনটি নয়।

করোনার এই মহামারীর কথা মাথায় রেখে সর্বস্থরের বিত্তবান ও সকল শ্রেনীর লোকেদের নিরাপদে ও স্বাস্থ্যবিদি মেনে কুরবানি করা ও কুরবানির বর্জ্য যথা স্থানে ফেলার অনুরুধ যানিয়েছেন মাতৃবাংলা ২৪ টিভির চেয়ারম্যান মোঃ মাহাবুব আলম ও তার সহকর্মী প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, সম্পাদক শাকিল আহমেদ পাপ্পু, নির্বাহী সম্পাদক সাথী ইসলাম এবং নির্বাহী সহ সম্পাদক মোঃ আসাদ জং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost