Logo
শিরোনাম:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত। Emerging Music Artist Md Khairul Alam Mahfuj: A Journey Driven by Creativity বিএনপির নতুন অফিস ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই সংবাদমাধ্যমের প্রধান কাজঃ মন্জুর হোসেন চৌধুরী কালিয়াকৈরে মোয়াজ উদ্দিন টেক্সটাইল পোশাক কারখানায় চার শতাধিক শ্রমিক ডায়রিয়া আক্রান্ত। নাটোর জেলার নবাগত পুলিশ সুপারকে জেলা প্রশাসক জনাব আসমা শাহিনের ফুলের শুভেচ্ছা। রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফ*তা*র. গাজীপুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে খাল থেকে ৬৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার। হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ। গাজীপুরে মাদকের আসামী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য।

সাড়ে ১৬ কোটি টিকা কেনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীনের কাছ থেকে নতুন করে ৬ কোটি ডোজ এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার মাধ্যমে সাড়ে ১০ কোটি ডোজ করোনা টিকা ক্রয়ের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাহিদ মালেক বলেন, এর মধ্যে চীনের সিনোভ্যাক টিকা প্রতি মাসে ২ কোটি ডোজ করে ৩ মাসে দেশে এসে পৌঁছাবে। সবকিছু ঠিক থাকলে দেশে আগামী মাস থেকেই প্রতি মাসে দেড় থেকে ২ কোটি ডোজ টিকা প্রদান করা সম্ভব হবে। এর মধ্যে শিক্ষার্থী ও শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করে শিক্ষা কার্যক্রম চালু করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে সশরীর ক্লাস চালুকরণ বিষয়ে এক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সশরীর শিক্ষা কার্যক্রম চালুকরণ প্রসঙ্গ নিয়ে মন্ত্রী বলেন, মেডিকেল শিক্ষার্থীদের মধ্য থেকে পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের সশরীর পাঠদান কার্যক্রম ১৩ সেপ্টেম্বর থেকেই শুরু করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ক্লাস শুরু করার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে পদক্ষেপ নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost