Logo
শিরোনাম:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত। Emerging Music Artist Md Khairul Alam Mahfuj: A Journey Driven by Creativity বিএনপির নতুন অফিস ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই সংবাদমাধ্যমের প্রধান কাজঃ মন্জুর হোসেন চৌধুরী কালিয়াকৈরে মোয়াজ উদ্দিন টেক্সটাইল পোশাক কারখানায় চার শতাধিক শ্রমিক ডায়রিয়া আক্রান্ত। নাটোর জেলার নবাগত পুলিশ সুপারকে জেলা প্রশাসক জনাব আসমা শাহিনের ফুলের শুভেচ্ছা। রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফ*তা*র. গাজীপুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে খাল থেকে ৬৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার। হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ। গাজীপুরে মাদকের আসামী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য।

মাদক কারবারির হাতে নিহত এএসআই পিয়ারুলের বাড়ীতে শোকের মাতম

রংপুরের হারাগাছে মাদক কারবারীর ছুরিকাঘাতে নিহত পিয়ারুল ইসলামের কুড়িগ্রামের বাড়ীতে এখন শোকের মাতম।

শুক্রবার মাঝরাতে মাদক কারবারি পারভেজ হাসান পলাশের ছুরিকাাঘাতে গুরুতর আহত পিয়ারুলকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম জানান, রংপুরের হারাগাছ থানায় কর্মরত এএসআই পিয়ারুল ইসলামের মৃত্যু মেনে নিতে পারছে না তার পরিবারসহ এলাকাবাসী। সে একজন স্বজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিল। তিন ভাইবোনের মধ্যে সে ছির বড়। তার বাবা আব্দুর রহমান মিন্টু চন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

পিয়ারুল ইসলাম দীর্ঘ একযুগ ধরে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। সর্বশেষ রংপুর মেট্রোপলিটন পুলিশ বিভাগের আওতায় হারাগাছ থানায় কর্মরত ছিলেন। তার দুটি পুত্র সন্তান রয়েছে। প্রথমটির বয়স ৭ এবং দ্বিতীয়টির বয়স দেড় বছর।

কুড়িগ্রামের রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার জানান, এএসআই পিয়ারুল ইসলামের প্রথম জানাযা নামাজ রংপুর পুলিশ লাইন মাঠে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা রাত ৯টায় তার গ্রামের বাড়ী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এরপর তাকে চন্দ্রপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় পুলিশ বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশগ্রহন করেন।

নিহত পিয়ারুল ইসলামের বাবা আব্দুর রহমান মিন্টু জানান, আমার সন্তানের মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছে সে। এজন্য আমি গর্ব অনুভব করি। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তিনি

ল্লেখ্য, গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে রংপুরের হারাগাছে ডিউটিকালিন সময়ে সাহেবগঞ্জ এলাকায় গাজাসহ পারভেজ হাসান পলাশ নামে এক মাদক কারবারিকে আটক করেন তিনি।

এসময় পলাশ তাকে ছুরিকাঘাত করলে গুরুতর অসুস্থ্য অবস্থায় পিয়ারুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই অস্ত্রোপচার শেষে আইসিইউতে তাকে স্থানান্তর করা হয়। সেখানে থাকা অবস্থায় শনিবার সকাল ১১টার দিকে তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost