Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

রোহিঙ্গা ক্যাম্পে।

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র তৈরির কারখানায় ৪ ঘণ্টা ‘বন্দুকযুদ্ধ’, আটক ৩

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

প্রায় ৪ ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর সেখান থেকে আটক করা হয়েছে ৩ জন অস্ত্র তৈরির কারিগরকে। তাদের সবাই রোহিঙ্গা নাগরিক।
আজ সোমবার ভোররাত ৩টার দিকে কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিতাংশের পাশের একটি পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানা থেকে ১০টি লম্বা বন্দুক, অস্ত্র তৈরির সরজ্ঞাম উদ্ধার করা হয়।

এ সময় অস্ত্র তৈরির কারিগর কুতুপালং সি ব্লকের বাইতুল্লাহ (১৯), তার ভাই হাবিব উল্লাহ (৩২) ও একই ক্যাম্পের জি ব্লকের মোহাম্মদ হাছুনকে (২৪) আটক করা হয়।
কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খায়েরুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন যাবৎ একটি চক্র এই ক্যাম্পের গহীন পাহাড়ে কারখানা তৈরি করে অস্ত্র বানাচ্ছে—এমন খবরের ভিত্তিতে আমরা অভিযান চালাই। এই কারখানা থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবারহ করা হচ্ছিল। গতকাল রোববার মধ্যরাত থেকে আজ ভোররাত পর্যন্ত উখিয়ার কুতুপালং ক্যাম্পের এক্সটেনশন ৪ এর পাশের গহীন পাহাড়ে অভিযান চলে।’

তিনি আরও বলেন, ‘র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে সন্ত্রাসীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। ৪ ঘণ্টার বেশি সময় দুপক্ষের গুলি বিনিময়ের পর কারখানাটির নিয়ন্ত্রণে নেওেয়া হয়। পরে সেখান থেকে জব্দ করা হয় ১০টি লম্বা বন্দুক, বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরজ্ঞাম। আটক করা হয় ৩ জন রোহিঙ্গা অস্ত্র কারিগরকে।’
র‌্যাব রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে বা কাছাকাছি এলাকায় থাকা অস্ত্র কারখানার সন্ধান করছে বলেও জানান তিনি।

এ ঘটনায় উখিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost