Logo
শিরোনাম:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক জানিয়েছেন মোঃ গোলাম মাওলা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক তোফায়েল আহমেদ: নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন

গাজীপুরে মহাসড়কের পাশ থেকে এক তরুণের রক্তাক্ত লাশ উদ্ধার।

গাজীপুরে মহাসড়কের পাশ থেকে এক তরুণের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত নয়টার দিকে গাজীপুর সিটি করপোরেশন অংশের নাওজোড় এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওই তরুণের নাম মেহেদী হাসান ওরফে তুহিন (২২)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার মজলিশপুর এলাকার আবদুর রফিকের ছেলে। মেহেদী গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি মুঠোফোন কোম্পানির শো রুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. জাকির হাসান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কে বা কারা কী কারণে ওই তরুণকে হত্যা করেছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost