Logo
শিরোনাম:
পূবাইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। গাজীপুর চৌরাস্তায় ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের উচ্ছেদ অভিযান। কুড়িগ্রামে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ ,তবু মিলছে না গ্যাস। গাজীপুরে বিএনপি থেকে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতির জামায়াতে প্রবেশ। একাধিক মামলার আসামি কে এই পিস্তল কবির,রয়েছে ধরাছোঁয়ার বাহিরে! গাজীপুরের কালিগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলা অনুষ্ঠিত। অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে উত্তরায় সাংবাদিকের ওপর হামলা। সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন। শ্রীপুরে ভাড়া বাসার রান্নাঘর থেকে যুবকের ঝুলন্ত মর*দেহ উদ্ধার গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে স্বরাষ্ট্র উপদেষ্টা, নির্বাচনী যে বার্তা দিলেন..

বিজিবির ৯৭তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী বৃহস্পতিবার

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৭তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী কাল। চট্টগ্রামের বাইতুল ইজ্জতে বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এই অনুষ্ঠান হবে বলে জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার বিজিবির ৯৭তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ-২০২২ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. শাফিনুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা যায়, বাহিনীটির ৯৭তম ব্যাচ রিক্রুট সৈনিকদের ছয় মাস ধরে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়। মৌলিক প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ ও শপথ পাঠ করবেন প্রশিক্ষণপ্রাপ্ত ৮৮৫ জন সৈনিক। এর মধ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে ৬৭০ জন এবং চুয়াডাঙ্গা ব্যাটালিয়নে (৬ বিজিবি) ২১৫ জন সৈনিক সমাপনী কুচকাওয়াজে অংশ নেবেন।

বিজিবির ৯৭তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

মাতৃবাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost