Logo
শিরোনাম:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত। Emerging Music Artist Md Khairul Alam Mahfuj: A Journey Driven by Creativity বিএনপির নতুন অফিস ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই সংবাদমাধ্যমের প্রধান কাজঃ মন্জুর হোসেন চৌধুরী কালিয়াকৈরে মোয়াজ উদ্দিন টেক্সটাইল পোশাক কারখানায় চার শতাধিক শ্রমিক ডায়রিয়া আক্রান্ত। নাটোর জেলার নবাগত পুলিশ সুপারকে জেলা প্রশাসক জনাব আসমা শাহিনের ফুলের শুভেচ্ছা। রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফ*তা*র. গাজীপুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে খাল থেকে ৬৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার। হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ। গাজীপুরে মাদকের আসামী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য।

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের আরোহী নিহত, চালক আহত।

গাজীপুরের কালীগঞ্জে অরক্ষিত রেল গেটে ট্রেন ও প্রাইভেটকার সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

বেলা সাড়ে ১১টায় দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা এলাকায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত সোহেল হাসিব খান (৫০) উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের আলী আজম খান নায়েব মিয়ার ছেলে।আহত গাড়িচালক সজিব আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টায় কালীগঞ্জ উপজেলার নলছাটা রেলক্রসিং এলাকায় নোয়াখালী থেকে ঢাকা গামী উপকূল এক্সপ্রেসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও গাড়িচালক গুরুতর আহত হন।

মূলত এই রেলক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। আমরা লাশটিকে শনাক্ত করেছি। সকল আইনি প্রক্রিয়া শেষে অভিভাবকের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, এই রেল ক্রসিংটি অরক্ষিত অবস্থায় থাকায় প্রায়শই এখানে দুর্ঘটনা ঘটে। গত ২ অক্টোবর ২০২১ এ ঢাবির অবসরপ্রাপ্ত একজন অধ্যাপকসহ ২ জন এবং ২ মে ২০২২ এ ৩ জন তাল ব্যাবসায়ী এই ক্রসিংয়েই প্রাণ হারান। কালীগঞ্জে এ রকম আরও প্রায় ৮টি অরক্ষিত রেলগেট রয়েছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost