Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ডিপ্রকৌস ঘোড়াশাল শাখার পক্ষ থেকে সকল ভাষা শহীদদের শহীদবেদীতে পুষ্পস্তবক অর্পণ।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি….

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ডিপ্রকৌস ঘোড়াশাল শাখার পক্ষ থেকে সকল ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনে শহীদবেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন অত্র শাখার সকল সদস্য প্রকৌশলী বৃন্দ। এ সময় অত্র শাখার প্রচার সম্পাদক আবু জোবায়ের মাতৃবাংলা ২৪ কে বলেন,”বাংলাদেশ বিনির্মানে যতগুলো আন্দোলন সফল হয়েছে তার প্রথম ধাপ ছিলো ১৯৫২ সালের এই ভাষা আন্দোলন, এর পথ ধরেই পরবর্তী সময়ে বাংলার দামাল ছেলেরা এনে দিয়েছে বাংলাদেশ নামের এই ভূখণ্ডটি”। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র শাখার সভাপতি জনাব ইফতেখার হোসেন,সাধারণ সম্পাদক জনাব এ এফ এম জাহিদ হাসান, যুগ্ম-সাধারন সম্পাদক জনাব মোঃ খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক জনাব বেলাল হোসেন, দপ্তর সম্পাদক জনাব মোঃ ইমরান হোসেন,সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মেকলিন আজাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন,নির্বাহী সদস্য মোঃ সোহেল খান, কাউন্সিলর মোঃ নুরজামাল হোসেন,কাউন্সিলর মোঃ সোহেল সামাদ সহ অত্র শাখার সদস্য প্রকৌশলী রানা কান্ত দাশ,মোঃ শাকিল হোসেন,মোঃ জহিরুল ইসলাম, মোঃ আরিফ হোসেন,লিংকন মন্ডল, মোঃ শেখ শাদী সহ সকল সদস্য প্রকৌশলী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost