Logo
শিরোনাম:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক জানিয়েছেন মোঃ গোলাম মাওলা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক তোফায়েল আহমেদ: নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন

গাজীপুর শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত।

গাজীপুরের শ্রীপুরে শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সোহাদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাস চালকের নাম মফিজুল ইসলাম (৪০)। তিনি উপজেলার সোহাদিয়া পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির স্বজনরা জানান, মঙ্গলবার সকালে সোহাদিয়া উপজেলার টেপিরবাড়ি এলাকার গ্রিন স্মার্ট কারখানার শ্রমিকদের নিয়ে বরমী হয়ে কাওরাইদের ত্রিমোহনী বাজার এলাকার দিকে যাচ্ছিল চালক মফিজুল এবং তার দুই সহযোগী মারুফ ও সজিব। বাসটি মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সোহাদিয়া বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মফিজুল বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে নিহত হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির চাপায় একজন নিহত হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাতৃবাংলা

জেলা পতিনিধি গাজীপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost