Logo
শিরোনাম:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক জানিয়েছেন মোঃ গোলাম মাওলা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক তোফায়েল আহমেদ: নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন

আশুলিয়ায় ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও ছেলের মরদেহ উদ্ধার

আশুলিয়ার জামগড়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও তাদের ১২ বছরের ছেলে সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জামগড়া ফকির বাড়ির মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন ৬ তলা ভবনের ৪ তলার একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। স্বামী-স্ত্রী দুজনেই আশুলিয়ায় পৃথক পোশাক কারখানায় চাকরি করতেন।

শনিবার সন্ধ্যায় ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। তারপর দরজা খুলে বিছানার ওপর মা ও ছেলের রক্ত মাখা মরদেহ দেখতে পান তারা। পরে বাড়ির মালিক ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ওই ফ্ল্যাটের পাশের ঘরে মোক্তার হোসেনের মরদেহ খুঁজে পায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিছানার ওপর মা ও ছেলের মরদেহ দেখতে পােই। পরে পাশের ঘর থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করেছি। মনে হয় এটি মোক্তার হোসেনের মরদেহ। ঘরে প্রচণ্ড দুর্গন্ধ। ধারণা করা হচ্ছে তিন দিন আগে তাদের তাদের হত্যা করা হয়েছে।

সাভার জেলা পতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost