Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

রাজধানী ঢাকার পর এবার গাজীপুর  বাসে আগুন।

রাজধানী ঢাকার পর এবার গাজীপুর  বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে। 

রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর কোনাবাড়ী দেওলিয়াবাড়ী এলাকায় আঞ্জুমান তেলের পাম্পের কাছে আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, রাত ৯টার দিকে দেওলিয়াবাড়ী আঞ্জুমান তেলের পাম্পের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা আজমেরি পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা বাসটির আগুন নিভিয়ে ফেলেন। কারা বাসটিতে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে রোববারের হরতালের সমর্থনে মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের নেতৃত্বে মশাল মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে।

বাবুল হোসেন বলেন, হরতালের সমর্থনে আমরা শান্তিপূর্ণ মশাল মিছিল করেছি। আমাদের ফাঁসাতে কে বা কারা বাসে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়।

মাতৃবাংলা ২৪ টিভি

গাজীপুর জেলা /পতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost