Logo
শিরোনাম:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক জানিয়েছেন মোঃ গোলাম মাওলা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক তোফায়েল আহমেদ: নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন

আবারো সড়কে প্রাণ গেল এক পুলিশ কর্মকর্তার।

আবারো সড়কে প্রাণ গেল এক পুলিশ কর্মকর্তার। ভোর আনুমানিক ৩.৩০ থেকে ভোর ৪ টা জেদ্দা হোটেলে মেট্রোপলিটন পুলিশের সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য হলেন কনস্টেবল বিতান বড়ুয়া। আহত দুইজন হলেন, এসআই মোছাব্বির ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, শুক্রবার  রাত্রীকালীন টহল ডিউটিতে রাজেন্দ্রপুর এলাকায় ছিলেন এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও মো. আক্কাস উদ্দিন। রাত পৌনে ৪টার দিকে সালনা থেকে ময়মনসিংহগামী মহাসড়কে টহল দিয়ে রাজন্দ্রেপুর চৌরাস্তা এলাকায় ইউটার্ন নেওয়ার সময় অজ্ঞাতনামা একটি লরি ডিউটিতে থাকা পুলিশ বহনকারী পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা পুলিশের এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও মো. আক্কাস উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিতান বড়ুয়াকে মৃত ঘোষণা করেন।

লড়ি ও চালককে আটক করা যায়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

মাতৃবাংলা ২৪ টিভি

গাজীপুর নিজস্ব /পতিনিধি

আলীহোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost