দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকীর মৃত্যুতে এসইউএসবি'র শোক প্রকাশ!
======================================
প্রেস রিলিজ,
দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও ডিইইজের সিনিয়র সদস্য ড. রেজোয়ান সিদ্দিকী ইন্তেকাল ফরমায়েছেন (ইন্না লিল্লাহি অ-ইন্না ইন্না ইলাইহি রাজিউন)।উনার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি (এসইউএসবি) শোক প্রকাশ করেছেন। উনার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি (এসইউএসবি) পরিবার শোকাহত ও মর্মাহত।
উনার মৃত্যুতে উনার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। উনার মৃত্যুতে জাতির অপুরণীয় ক্ষতি হল। এ ক্ষতি কখনো পুরণ হবার নয় বলে জানান নেতৃবৃন্দরা।
হে আল্লাহ! উনিসহ সকল মুসলিম কবরবাসীকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন,আমিন।