Logo
শিরোনাম:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত। Emerging Music Artist Md Khairul Alam Mahfuj: A Journey Driven by Creativity বিএনপির নতুন অফিস ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই সংবাদমাধ্যমের প্রধান কাজঃ মন্জুর হোসেন চৌধুরী কালিয়াকৈরে মোয়াজ উদ্দিন টেক্সটাইল পোশাক কারখানায় চার শতাধিক শ্রমিক ডায়রিয়া আক্রান্ত। নাটোর জেলার নবাগত পুলিশ সুপারকে জেলা প্রশাসক জনাব আসমা শাহিনের ফুলের শুভেচ্ছা। রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফ*তা*র. গাজীপুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে খাল থেকে ৬৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার। হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ। গাজীপুরে মাদকের আসামী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য।

গাজীপুর মহানগরীর সামান্তপুরে এক সাংবাদিকের বাড়িতে চুরি হয়েছে।

মাতৃবাংলা /নিজস্ব প্রতিবেদন

গাজীপুর মহানগরীর সামান্তপুরে এক সাংবাদিকের বাড়িতে চুরি  হয়েছে। এ ব্যাপারে আজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় এজাহার দাখিল করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত (১৪ এপ্রিল, ২০২৪) রবিবার দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে চারটার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা আমারজনতা.কম-এর প্রধান সম্পাদক মো. ছানাউল্যাহ নূরীর সামান্তপুরস্থ বাড়িতে চুরি করে। তখন সাংবাদিক স্বপরিবারে পাশের রুমে ঘুমিয়ে ছিলেন। তার স্ত্রী ভোর বেলা ফজরের নামাজ আদায়ের জন্য উঠলে বাড়ির দ্বিতীয় তলার প্রধান দরজা ও দক্ষিণ পাশের্বর দরজা খোলা এবং রুমের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ও স্টিলের আলমারির তালা ভঙ্গা অবস্থায় দেখতে পান। এ সময় তার ডাক-চিৎকারে সাংবাদিক ঘুম থেকে জেগে উঠে চুরির বিষয়টি টের পান।

চোরেরা তার জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নগদ টাকা, জুতা, জামা, শাড়ি, ইলেক্ট্রনিক্স পণ্য, মোবাইল ফোন সেট ও স্বর্ণালংকার সহ আড়াই লাখ মালামাল নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সদর থানার ২৯নং পুলিশিং বিটের দায়িত্বরত কর্মকর্তা এসআই উজ্জ্বল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost