Logo
শিরোনাম:
পূবাইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। গাজীপুর চৌরাস্তায় ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের উচ্ছেদ অভিযান। কুড়িগ্রামে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ ,তবু মিলছে না গ্যাস। গাজীপুরে বিএনপি থেকে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতির জামায়াতে প্রবেশ। একাধিক মামলার আসামি কে এই পিস্তল কবির,রয়েছে ধরাছোঁয়ার বাহিরে! গাজীপুরের কালিগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলা অনুষ্ঠিত। অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে উত্তরায় সাংবাদিকের ওপর হামলা। সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন। শ্রীপুরে ভাড়া বাসার রান্নাঘর থেকে যুবকের ঝুলন্ত মর*দেহ উদ্ধার গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে স্বরাষ্ট্র উপদেষ্টা, নির্বাচনী যে বার্তা দিলেন..

গাজীপুরে তুরাগ কমিউটার ট্রেনের একটিবগি লাইচ্যুত,উদ্ধার কাজ চলছে।

মাতৃবাংলা /বিশেষ প্রতিনিধি মো:জাকারিয়া শিকদার ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনের একটি বগি ধীরাশ্রম স্টেশনে লাইনচ্যুত হয়েছে।তুরাগ ট্রেনের দুই নম্বর বগি লাইনচ্যুত হয়েছে।
এতে জয়দেবপুর-ঢাকা রেলরুটের একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার (২৩ মে) সকাল আটটায় ধীরাশ্রম রেল স্টেশনে এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার হানিফ আলি।

তিনি মাতৃবাংলা নিউসকে জানান, তুরাগ কমিউটার ট্রেনটি প্রতিদিনি জয়দেবপুর ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে। এটি ঢাকা পৌঁছায় সকাল সাড়ে ৮টায়। বৃহস্পতিবার নির্ধারিত সময়ে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনটি যাত্রী নিয়ে জয়দেবপুর রেল স্টেশন ছেড়ে যায়। পরে ট্রেনটি ধীরাশ্রম স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পরেই এর একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-জয়দেবপুর রেল রুটের একটি লাইন সাময়িকভাবে বন্ধ থাকে।

তিনি আরও বলেন, ঢাকা-জয়দেবপুর রেল রোটে ডুয়েল গেজ ডাবল লাইন রয়েছে। দুর্ঘটনার পর পূর্ব পাশের লাইনটি সাময়িক বন্ধ থাকলেও পশ্চিম পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনা কবলিত বগিটি রেখে তুরাগ কমিউটার ট্রেনটি পুনরায় ঢাকা উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাত্রা করে। তবে এ ঘটনায় কোনো যাত্রী আহত হয় নি। তবে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-জয়দেবপুর রেলরুটের একটি লাইন বন্ধ হয়ে গেছে।

লাইচ্যুত হওয়ার আধা ঘণ্টা পর দুর্ঘটনা কবলিত বগিটি রেখে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাত্রা করে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রেনের বগিটি দ্রুত উদ্ধার কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost