Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

বকেয়া বেতনের দাবিতে ৬০ ঘন্টা পেরিল শ্রমিক অবরোধ।

মাতৃবাংলা

গাজীপুর /জেলা প্রতিনিধি

৬০ ঘণ্টায় গড়িয়েছে গাজীপুরের মালেকের বাড়ি এলাকার টিএনজেড গ্রুপের শ্রমিকদের অবরোধ। প্রশাসনের একাধিক উদ্যোগ, বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও শ্রমিকরা তাদের সিদ্ধান্তেই অটল রয়েছেন।

সোমবার ১১ নভেম্বর রাত সাড়ে ৯টায় পর শ্রমিকরা সেখানে অবস্থান নিয়ে অবরোধ চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে, ‘বেতন না পেলে মহাসড়ক ছাড়ব না’—এমন দাবিতে শ্রমিকরা শক্ত অবস্থান নিলে এক মাসের বেতন আগামী রোববার (১৭ নভেম্বর) প্রদান করা হবে বলে মুঠোফোনে শ্রমসচিব এ এইচ এম শফিকুজ্জামান প্রতিশ্রুতি দেন। এ সময় জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা, শিল্পপুলিশ ও গাজীপুর মেট্টোপলিটন পুলিশ উপস্থিত ছিল।

আশ্বাস পেয়ে সোমবার দুপুর ২টার দিকে টিএনজেড গ্রুপের আন্দোলনকারী শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর দুপুর পৌনে ৩টার দিকে যান চলাচল শুরু হলেও সোয়া ৩টার দিকে আবারও মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় আন্দোলনকারী শ্রমিকরা বলেন, ‘আশ্বাস নয়, আমরা বেতন চাই। বেতন দিলেই অবরোধ প্রত্যাহার করা হবে।

টিএনজেড এ্যাপারেলস্ লিমিটেডের শ্রমিক আব্দুল কাদির বলেন, একাধিকবার বেতন পরিশোধের শুধু আশ্বাসই পেয়েছি, বেতন আর পাইনি। এবার আশ্বাস নয়, বেতন নিয়েই ঘরে ফিরতে চাই। মাস শেষে ঘর ভাড়া, দোকানের বাকি, সন্তানের স্কুলের বেতন পরিশোধ করে গ্রামে মা-বাবার কাছে টাকা পাঠাতে হয়। সঠিক সময়ে টাকা পরিশোধ না করতে পারলে বাড়িওয়ালা ও দোকানদারের কথা শুনতে হয়।

রাহেলা আক্তার নামে আরেক শ্রমিক বলেন, দুই মাসের বেতন না দেওয়ায় আমাদের না খেয়ে থাকার অবস্থা তৈরি হয়েছে। বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে অসুস্থ মায়ের ওষুধ কিনে দিতে হয়, দুই মাসে বেতন বকেয়া থাকায় সেটাও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। মানবিক দিক বিবেচনা করেও আমাদের বেতনগুলো পরিশোধ করা উচিত।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, অবরোধ তুলে নেওয়ার আধাঘণ্টা পর ফের মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। তারা বলছেন, তাদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। এখন তারা আশ্বাস মানছে না। অধিকাংশ শ্রমিক বলছেন, ‘আমরা বকেয়া বেতনের টাকা যতক্ষণ হাতে না পাবো ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে।’

উল্লেখ, গত শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শুরু হয় শ্রমিকদের এই বিক্ষোভ। এরপর তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। টানা তিন দিনের অবরোধে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াতকারী যাত্রী, অফিসগামী চাকরিজীবী, শিক্ষার্থী, চালক, এলাকাবাসী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে অনেককে পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost