Logo
শিরোনাম:
সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে: জামির হোসেন সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই :নাজমুল হোসেন মন্ডল ৪৪ নং ওয়ার্ডের উন্নয়ন করাই হলো আমার মুল লক্ষ্যে আলী আহামদ টুক্কু

গাজীপুর সিটিতে ৬৮ গির্জায় নানা আয়োজনে বড়দিন উদযাপন।

নিজস্ব প্রতিবেদক/জাকারিয়া শিকদার

উৎসবমুখর পরিবেশে বুধবার খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ পালিত হয়েছে। এই ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসাবে উদযাপন করে থাকেন। দিনটি উপলক্ষ্যে নানা বর্ণের আলোক সজ্জিত করা হয় ক্রিসমাস ট্রি। এছাড়া বিভিন্ন গির্জায় শুভেচ্ছা বিনিময়, শিশুদের মাঝে উপহার বিতরণ, বিশেষ প্রার্থনা, ক্রিসমাসের বিশেষ গান পরিবেশনসহ নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে থেকে-দেশের খ্রিষ্টান ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যকার বিরাজমান সৌহার্দ ও সম্প্রীতিকে আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়। পাশাপাশি ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করার মাধ্যমে শোষণমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

২৫ ডিসেম্বর ২০২৪ বুধবার খৃষ্টান ধর্মালম্বীর বড়দিন উপলক্ষে গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নং ওয়ার্ডে নৈবাড়ি উত্তম মেষপালক গির্জায় নানা আয়োজনে বড়দিন উদযাপন করেছে খ্রিষ্ট ধর্মালম্বীরা। কর্মসূচিতে ছিল বিশেষ প্রার্থনা, কেক কাটা ও যুব কীর্তন।

বুধবার সকাল ৯ টায় মেষপালক গীর্জার পাল পুরহিত কুঞ্জন কুইয়ার পরিচালনায় দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান। বিশেষ অতিথি ছিলেন ডিসি জিএমপি অপরাধ (দক্ষিণ) এন এম নাসির হোসেন, এসি গাছা ফাহিম আসজাদ, এডিসি অপরাধ দক্ষিণ হাফিজুল ইসলাম,পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম ও স্থানীয় পূবাইল থানা যুবদলের সাধারণ সম্পাদক মো.আবুল হোসেন লিংকন। আরও যারা উপস্থিত ছিলেন, গীর্জার ভাইস প্রেসিডেন্ট ও দ্যা মেট্রোপলিটন খৃষ্টান কো-অপারেটিভ সোসাইটির পরিচালক সুজয় পিউরিফিকেশন, গীর্জার সাধারণ সম্পাদক রঞ্জিত পালমা, মারিয়া সংঘের সভাপতি মালঞ্চ পালমা, খৃষ্টান যুব সংঘের সভাপতি প্লাসিড,রঞ্জন পালমা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost