Logo
শিরোনাম:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক জানিয়েছেন মোঃ গোলাম মাওলা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক তোফায়েল আহমেদ: নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন

শীতার্তদের পাশে মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন।

গাজীপুর থেকে/ রাজু আহমেদ

শীতের তীব্রতায় কাতর মানুষকে উষ্ণতার পরশ দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন। সম্প্রতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সবুজ মোল্লার আহ্বানে সাড়া দিয়ে ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা একটি এতিমখানায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন।

শীতবস্ত্র বিতরণের সময় এতিমখানার শিশুদের মুখে হাসি ফোটে। এতিমখানার পক্ষ থেকে ফাউন্ডেশনের সদস্যদের জন্য দোয়া করা হয় এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমের জন্য শুভকামনা জানানো হয়।

ফাউন্ডেশনের সভাপতি জনাব সবুজ মোল্লা জানান, “মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন মানুষের পাশে থাকার জন্য কাজ করছে। শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সারা দেশব্যাপী চলমান থাকবে। আমরা চাই, আমাদের ফাউন্ডেশন মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে উঠুক।”

তিনি আরও বলেন, “শীতের প্রকোপ যতদিন থাকবে, ততদিন আমরা এই উষ্ণতার ভালোবাসা বিতরণ কার্যক্রম চালিয়ে যাব। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

ফাউন্ডেশনের সকল সদস্যই মানুষের জন্য কিছু ভালো করার দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। তাদের এই উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। সাধারণ মানুষও ফাউন্ডেশনের কার্যক্রমকে সাধুবাদ জানাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost