Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

হিন্দু খ্রিস্টান বদ্ধ ভাই ভাই দেশটাকে নতুন করে গড়তে চাই। মোঃ তানভীর সিরাজ সভাপতি বাসন থানা বিএনপি।

গাজীপুর থেকে / রাজু আহমেদ

হিন্দু খ্রিস্টান বদ্ধ ভাই ভাই দেশটাকে নতুন করে গড়তে চাই।
মোঃ তানভীর সিরাজ সভাপতি বাসন থানা বিএনপি।

গাজীপুর সিটির নাওজোড় এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের হাকিম মাষ্টার কমপ্লেক্সের দক্ষিণ পার্শ্বে স্কুল প্রাঙ্গণে
মেধাবিকাশ পাবলিক স্কুলের উদ্যোগে ৫ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তানভীর সিরাজ, সভাপতি, বাসন মেট্রো থানা বিএনপি। সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ মোতাহার হোসেন মুহিত।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধক ছিলেন বাবু অমল চন্দ্র সরকার, সাবেক ডি.জি.এম, জনতা ব্যাংক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মোঃ তছলিম সিরাজ, আইনজীবী ও শিক্ষানুরাগী এ্যাড. মোঃ জলিলুর রহমান এবং জনাব মোঃ মেহেদী হাসান।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মহিউদ্দিন, এবং ক্রীড়া পতাকা উত্তোলন করেন সমাজসেবক হাজী মোঃ সাফিজ উদ্দিন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাবু পরিমল চন্দ্র সরকার, সভাপতি, মেধাবিকাশ পাবলিক স্কুল পরিচালনা পর্ষদ।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। পাশাপাশি পিঠা উৎসবে দেশীয় ঐতিহ্যবাহী নানা পিঠার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
স্কুল কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের আয়োজন প্রতিবছরই করা হয়। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost