Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

ড্রোন দুর্ঘটনায় আতঙ্ক!ইজতেমার ময়দানের আশেপাশে দুই কিলোমিটারের মধ্যে ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা।

নিজস্ব প্রতিবেদক/জাকারিয়া শিকদার

বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকার দুই কিলোমিটারের মধ্যে যেকোনো প্রকার ড্রোন ও ড্রোন ক্যামেরা ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমার মোনাজাত চলাকালীন ড্রোন আছড়ে পড়ে অর্ধশতাধিক মুসল্লি পদদলিত হয়ে আহতের ঘটনায় গণবিজ্ঞপ্তি জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আজ রোববার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানের স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়েছে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। আজ রবিবার বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের সময় একটি ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে মুসল্লীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।আখেরি মোনাজাত চলাকালে হঠাৎ মুসল্লিরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। এ সময় পদদলিত হয়ে অন্তত ১০০ জন আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে গাজীপুর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর রোববার (২ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ২ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত গাজীপুরের টঙ্গী এলাকায় বিশ্ব ইজতেমা ময়দান ও আশপাশের দুই কিলোমিটারের মধ্যে অনুমতি ছাড়া ড্রোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস উড়ানো নিষিদ্ধ।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরকারি সংস্থাগুলোর ড্রোন ব্যবহারের ক্ষেত্রে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা (সিটিএসবি) কে আগেভাগে অবহিত করতে হবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost