Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

গাজীপুর জেলা হকার্স সমবায় সমিতি লিমিটেডের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর প্রতিনিধি : রাজু আহমেদ

গাজীপুর জেলা হকার্স সমবায় সমিতি লিমিটেডের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত হোসেন বাবু।
গাজীপুর জেলা হকার্স সমবায় সমিতি লিমিটেডের মোঃ শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: নুরুল ইসলাম দিপু, গাজীপুর মহানগর জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মো: খোকন বিশ্বাস, বাসন মেট্রো থানা ছাত্রদলের আহ্বায়ক মো: লুৎফুর রহমান, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ বেলালী, গাজীপুর পৌর ৭নং ওয়ার্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম জাহিদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মোঃ শফিকুল ইসলাম শফিক বলেন, গাজীপুর জেলা হকার্স সমবায় সমিতি বঞ্চিত ও নিষ্পেষিত মানুষের পাশে সব সময় কাজ করে যাবে। হকাররা যেন তাদের ন্যায্য পাওনা বুঝে পায় সে লক্ষ্যে হকার্স সমবায় সমিতি সব সময় তাদের পাশে থাকবে। পাশাপাশি তারা যেন ব্যবসার আড়ালে সরকার বিরোধী বা দেশবিরোধী কোন কাজে যুক্ত হতে না পারে সেজন্য আমরা সব সময় তাদের মনিটরিং করবো। দেশের অনান্য প্রতিষ্ঠানের মতো হকাররাও দেশের উন্নয়নে কাজ করবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হকার্স সমিতির নেতা বাবুল খান, মঈনুদ্দিন দেওয়ান, রাজু আহমেদ৷ এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গাজীপুর জেলা হকার্স সমবায় সমিতি লিমিটেডসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost