Logo
শিরোনাম:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক জানিয়েছেন মোঃ গোলাম মাওলা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক তোফায়েল আহমেদ: নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন

বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ।

নিজস্ব প্রতিবেদক/জাকারিয়া শিকদার।

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরের বাসন থানাধীন আলেমা নীট ওয়্যার লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। সোমবার (১৭ মার্চ) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে তারা পেয়ারা বাগান বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে।

জানা গেছে, কারখানাটিতে প্রায় ১,৬০০ শ্রমিক কাজ করেন। ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন না পাওয়ায় তারা এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন। শ্রমিকদের দাবি, নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় তারা আর্থিক সংকটে পড়েছেন, ফলে বাধ্য হয়েই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

রুবেল মিয়া (২৬) বলেন, ফেব্রুয়ারির বেতন এখনো পাইনি। বাড়িভাড়া দিতে পারছি না, বাজার করতেও কষ্ট হচ্ছে। মালিকপক্ষ শুধু আশ্বাস দিচ্ছে, কিন্তু টাকা দিচ্ছে না।বেতন ছাড়া সংসার চালাব কীভাবে?

ফিনিশিং অপারেটর মমতা আক্তার (৩০) বলেন, বাচ্চার স্কুলের বেতন দিতে পারিনি, দোকানে ধার নিয়েছি। এখন তারাও আর বাকিতে কিছু দিচ্ছে না। আমরা পরিশ্রম করি, অথচ সময়মতো বেতন পাই না। বাধ্য হয়েই আজ রাস্তায় নামতে হয়েছে।

খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করে। তাদের আশ্বাসের পর সকাল ৯টা ২০ মিনিটের দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানান বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost