Logo
শিরোনাম:
সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে: জামির হোসেন সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই :নাজমুল হোসেন মন্ডল ৪৪ নং ওয়ার্ডের উন্নয়ন করাই হলো আমার মুল লক্ষ্যে আলী আহামদ টুক্কু

ঢাকার পূর্বাঞ্চলে বিষাক্ত ধোঁয়ার আতঙ্ক, জনস্বাস্থ্য চরম হুমকির মুখে।

স্টাফ রিপোর্টার: সৌরভ হাসান হাসিব।

গত কয়েক দিন ধরে ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় একধরনের বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। রামপুরা, বনশ্রী, যাত্রাবাড়ী, ডেমরা, বাসাবো, মুগদা, মান্ডা, সবুজবাগ, খিলগাঁওসহ আশপাশের এলাকায় রাতের বেলায় বাতাস ভারী হয়ে আসছে, যার ফলে শ্বাসকষ্ট, চোখ জ্বালা ও নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে।

এই ধোঁয়ার উৎস অনুসন্ধানে জানা গেছে, রাজধানীর মান্ডার সামাদনগর এলাকার কাছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে থাকা একটি বৃহৎ ময়লার ভাগাড়ে প্রতিদিন প্রচুর পরিমাণে বর্জ্য ও রাসায়নিক পদার্থ পোড়ানো হচ্ছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, এই এলাকার বেশ কয়েকটি অবৈধ কারখানায় পুরোনো ব্যাটারি পোড়িয়ে সিসা সংগ্রহ করা হচ্ছে। ব্যাটারি পোড়ানোর ফলে বিপজ্জনক মাত্রায় বিষাক্ত গ্যাস ও কার্বন মনোক্সাইড বাতাসে মিশে যাচ্ছে, যা আশপাশের এলাকার পরিবেশকে ভয়ংকরভাবে দূষিত করছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে ভুগতে থাকা ব্যক্তিদের জন্য এটি ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে।

স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতায় তারা হতাশ এবং দ্রুত এই অবৈধ কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন।

নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। শ্বাস নেওয়ার অধিকার মানুষের মৌলিক অধিকার, তাই পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে সবাইকে এ বিষয়ে সোচ্চার হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost