Logo
শিরোনাম:
সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে: জামির হোসেন সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই :নাজমুল হোসেন মন্ডল ৪৪ নং ওয়ার্ডের উন্নয়ন করাই হলো আমার মুল লক্ষ্যে আলী আহামদ টুক্কু

দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

স্টাফ রিপোর্টার: সৌরভ হাসান হাসিব।

ঢাকা, ৩০ মার্চ: দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।

সভা শেষে ধর্ম উপদেষ্টা বলেন, “আজ দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।”

এ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

প্রতিবছর ঈদুল ফিতরের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয়। সাধারণত চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনের হয়, তাই রমজানের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের দিন চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার জন্য। এবার ২৯টি রোজা শেষে সোমবার ঈদ উদযাপিত হচ্ছে।

এদিকে, বিশ্বের বিভিন্ন দেশে আজ রবিবার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এর মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন ও সুদান।

প্রসঙ্গত, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। এদিন মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদের নামাজ আদায় করেন এবং একে অপরকে শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost