Logo
শিরোনাম:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত। Emerging Music Artist Md Khairul Alam Mahfuj: A Journey Driven by Creativity বিএনপির নতুন অফিস ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই সংবাদমাধ্যমের প্রধান কাজঃ মন্জুর হোসেন চৌধুরী কালিয়াকৈরে মোয়াজ উদ্দিন টেক্সটাইল পোশাক কারখানায় চার শতাধিক শ্রমিক ডায়রিয়া আক্রান্ত। নাটোর জেলার নবাগত পুলিশ সুপারকে জেলা প্রশাসক জনাব আসমা শাহিনের ফুলের শুভেচ্ছা। রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফ*তা*র. গাজীপুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে খাল থেকে ৬৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার। হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ। গাজীপুরে মাদকের আসামী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য।

ইসলামপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী কাজল গণধোলাইয়ের শিকার

বিশেষ পতিবেদন :

ইসলামপুরের ১৪ নম্বর ওয়ার্ডের কুখ্যাত মাদক ব্যবসায়ী কাজল গণধোলাইয়ের শিকার হয়েছে। মঙ্গলবার বিকেলে ইসলামপুরের বটতলা ভাঙা ব্রিজ এলাকায় ইয়াবা বিক্রির সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে ও তার মাদক বাহিনীর কয়েকজন সদস্যকে আটক করে গণধোলাই দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজল দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে ৭০০ পিস ইয়াবা মামলাটিও রয়েছে। তার নাম ও ঠিকানা ইন্টারনেটে সার্চ করলেই এসব মামলার তথ্য পাওয়া যাবে বলে স্থানীয়রা দাবি করছেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গণধোলাইয়ের শিকার কাজল ও তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এলাকাবাসী কাজলকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল বলছে, কাজলের মতো চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় না আনলে ইসলামপুরে মাদকের আগ্রাসন রোধ করা সম্ভব হবে না। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে—এটাই এখন এলাকাবাসীর প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost