Logo
শিরোনাম:
গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান। গাজীপুরে বাংলাবাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান, । ঈদ পুনর্মিলনী ২০২৬: কাউলতিয়া উলামা ঐক্য পরিষদের আয়োজনে সম্প্রীতির মিলনমেলা। মধ্যরাতে পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে চালকরা গাজীপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান। সবাইকে সাথে নিয়ে ঢাকা ১৮ আসনের উন্নয়ন করতে চাই জাহাঙ্গীর হোসেন এমপি

গাজীপুরে রেলওয়ে সেতুর নিচে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ।

স্টাফ রিপোর্টার: সৌরভ হাসান হাসিব।

গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-টঙ্গী-ভৈরব রেল সড়কের দেওপাড়া এলাকার (ফেরিঘাট) ঘোড়াশাল রেল সেতুর নীচে বালুর উপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে ছেড়ে আসা কোনো ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহতের ডান পা ভেঙে গেছে। এছাড়াও মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার গায়ে পেস্ট কালারের ফুল হাতা জার্সি ও নিল কালার ট্রাউজার পরিহিত ছিল।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, অজ্ঞাত হিসেবে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি। পরিচয় পেলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আর পরিচয় না পেলে, ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে মরদেহের দাফন করা হবে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে ছেড়ে আসা কোনো ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে। নিহতের ডান পা ভেঙে গেছে। এছাড়াও মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ট্রেন থেকে পড়ে যাওয়ার সময় হয়তো তিনি এসব আঘাত পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost