Logo
শিরোনাম:
সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে: জামির হোসেন সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই :নাজমুল হোসেন মন্ডল ৪৪ নং ওয়ার্ডের উন্নয়ন করাই হলো আমার মুল লক্ষ্যে আলী আহামদ টুক্কু

গাজীপুরের অপহৃত শিশু-কিশোরী চট্টগ্রামে উদ্ধার,গ্রেপ্তার ৫

নিজেস্ব প্রতিবেদক/এসও টুটুল।

গাজীপুর মহানগরীর কলমেশ্বর থেকে পূর্ব শত্রুতার জেরে অপহৃত ১১ বছর বয়সী এক শিশু সহ পাঁচ অপহৃত শিশু৪৮ঘন্টার মধ্য চট্টগ্রামের সীতাকুণ্ড থানা পুলিশের সহযোগিতায় ফৌজদার হাট রেলওয়ে বস্তির মনিরের বাসা থেকে উদ্ধার করেছে জিএমপির গাছা থানা পুলিশ।গতকাল শনিবার ভোর রাতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচ জন কে গ্রেপ্তার করা হয়েছে।রোববার বিকালে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উদ্ধারকৃতরা হলেন:- গাজীপুরের কলমেশ্বরের হান্নান ও মিলন দম্পতির ছেলে ইয়াছিন (১১) গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মুনির ও আসমা দম্পতির ছেলে আলআমিন (১২) একই থানার শুভ ও নাসিমার নাইম (১২) খুশি আক্তার(১১) ও শান্তা (১০)

 

পুলিশ সূত্র জানিয়েছে উদ্ধারকৃতরা চট্টগ্রামের ফৌজদারহাট রেলওয়ে বস্তি এলাকর একটি কক্ষে অবদ্ধ অবস্থায় ছিল। অভিযুক্তরা হলেন:-গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার তিন সহোদর আলী আকবরের ছেলে আমির হোসন(২৬) মনির হোসেন (২৮) আশিক (২৩) খুলনার সোনা ডাঙ্গা থানার মৃত:শক্কুর মুন্সির মেয়ে হালিমা খাতুন (৩০) ও ময়মনসিংহের ধোবাউড়া থানার ইউনুস আলীর স্ত্রী মেরিনা খাতুন(৫৫)গাজীপুর কলমেশ্বর গাছা থানা থেকে অপহৃত একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা। মামলা হওয়ার পর অফিসার্স ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদের নেতৃত্বে পাঁচ শিশু উদ্ধারে চট্টগ্রাম পুলিশের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করে জিএমপিরঘ গাছা থানা পুলিশ। প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করা হয়। পরে পাঁচ শিশু উদ্ধার করা হয়।এঘটনায় ওসি আলী মোহাম্মদ রাশেদের তারিফ নগরবাসীর মুখে মুখে ভাসছে

গাছা মেট্রোপলিটন থানা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাছা থানা পুলিশের তদন্ত কর্মকর্তা মেহেদী হাসানের পরিকল্পনায় থানার এসআই সাইফুল ইসলাম ও কামরুল ইসলামের নেতৃত্বে এএসআই ইব্রাহিম হোসেন, কনস্টেবল নাসির উদ্দিন, সাদ্দাম হোসেন ও নারী কনস্টেবল হালিমা খাতুনসহ পুলিশের একটি দল চট্রগ্রাম থেকে এ মামলার ৫ আসামিদের গ্রেপ্তার করে। এসময় অপহৃত ৩ছেলে শিশু ও ২ কিশোরীকে উদ্ধার করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost