Logo
শিরোনাম:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক জানিয়েছেন মোঃ গোলাম মাওলা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক তোফায়েল আহমেদ: নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন

সাফারি পার্কে লেমুর হারানোর ঘটনায় কড়া বার্তা — উপদেষ্টা রিজওয়ানা হাসান

স্টাফ রিপোর্টার: সৌরভ হাসান হাসিব

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে লেমুর হারানোর ঘটনা একটি বড় ধরনের অপরাধ। এ বিষয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

(৯ তারিখ বুধবার) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি জানান,
“শুধু চাকরি থেকে বরখাস্ত করলেই এই সমস্যার সমাধান হবে না। এমন অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।”

তিনি আরও বলেন, শুধু বন ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের দিয়ে নয়, তদন্তে ক্রাইম এক্সপার্টদেরও যুক্ত করা উচিত। কেন মামলা দায়ের করতে এত দেরি হলো, বা কেন মামলা নেওয়া হয়নি—সেসব বিষয়ও তদন্তে গুরুত্ব পাবে।

এ সময় তিনি পার্কের অভ্যন্তরে থাকা স্পটগুলো ইজারা দেওয়া হবে কিনা, নাকি বন বিভাগ নিজেরাই পরিচালনা করবে—সে বিষয়ে আলোচনা চলছে বলেও জানান।

নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, পার্কের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে সম্পৃক্ত করার চিন্তাভাবনাও চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost