Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, উত্তেজনা বিরাজ

স্টাফ রিপোর্টার: সৌরভ হাসান হাসিব।

গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (৯ এপ্রিল) সকাল ৯টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া এলাকায় অবস্থিত সিঅ্যান্ড আর সোয়েটার লিমিটেড কারখানার সামনে এই বিক্ষোভ শুরু হয়।

শ্রমিকরা জানান, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন এখনও হাতে পাননি তারা। আজ সকালেও যথারীতি কাজে যোগ দিতে এলেও হঠাৎ মৌখিকভাবে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বিষয়টি জানার পরপরই শ্রমিকদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিতে শুরু করেন।

আন্দোলনরত একাধিক শ্রমিক জানান, কর্তৃপক্ষ আগামী ২৮ এপ্রিলের মধ্যে কেবল একটি মাসের বেতন দেওয়ার আশ্বাস দিলেও তারা তা মেনে নিতে রাজি নন। তাদের দাবি, পূর্ণাঙ্গ বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত তারা কাজের ক্ষেত্রে ফিরে যাবেন না।

শ্রমিকদের মধ্যে একজন, আনোয়ারুল হক বলেন, “দুই মাস ধরে বেতন নেই, পরিবার নিয়ে খুবই কষ্টে আছি। হঠাৎ ছুটি ঘোষণা করে আমাদের বাড়ি পাঠিয়ে দিচ্ছে—এটা কি কোনো সমাধান?”

অন্য আরেকজন শ্রমিক শামীম আহমেদ বলেন, “যারা নিয়মিত খেটে জীবন চালায়, তাদের পাওনা আটকে রাখলে কীভাবে চলবে? তাই শান্তিপূর্ণভাবে বেতন চাইতে এসেছি।”

ঘটনার পরপরই শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল।

এদিকে কারখানার মানবসম্পদ বিভাগের একজন কর্মকর্তা মুঠোফোনে জানান, পরিস্থিতি কিছুটা জটিল, পরে বিস্তারিত জানাবেন।

বকেয়া বেতন নিয়ে তৈরি হওয়া এই অস্থিরতা কবে শান্ত হবে, সে প্রশ্নই এখন ঘুরছে শ্রমিকদের মুখে মুখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost