Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

শ্রীপুরে অবৈধ সিসার কারখানায় সিলগালা,সংবাদ প্রকাশের সাথে সাথেই ব্যবস্থা।

স্টাফ রিপোর্টর: শাকিল শেখ।

গাজীপুরের শ্রীপুরে গেলি ইন্ডাস্ট্রিজ নামের একটি অবৈধ সিসা তৈরির কারখানায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়েছে। এ সময় কারখানাটি বন্ধ (সিলগালা) করে দেওয়া হয়। অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগে শ্রীপুরে কেওয়া পূর্ব খন্ড এলাকায় (গেলি ইন্ডাস্ট্রিজ) নামে ওই কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা ও কারখানাটি সীলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ এপ্রিল )দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ এ জরিমানা করেন।

পুরোনো ব্যাটারির সিসা পুড়িয়ে তৈরি হচ্ছে নতুন সিসা। এতে ক্ষতিকারক বিষাক্ত রসায়নিক পদার্থে মানুষের স্বাস্থ্য ঝুঁকিসহ আশপাশের অন্তত ২০ বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে। এই নিয়ে”শ্রীপুরে গড়ে উঠেছে অবৈধভাবে সিসা তৈরির কারখানা”শিরোনামে আজ সকালে মাতৃবাংলা অনলাইন নিউজ পোর্টালে একটি সংবাদ প্রচার করা হয়। সংবাদ প্রচারের পর পরই আজ দুপুরে অবৈধভাবে চলা এই সিসার কারখানায়  অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে গেলি ইন্ডাস্ট্রি নামের কারখানায় পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছিল। এতে ক্ষতিকারক বিষাক্ত রাসায়নিক পদার্থ এই জনপদের মানুষের স্বাস্থ্যঝুঁকিসহ নানান সমস্যা দেখা দিচ্ছে। আশপাশের পরিবেশ হুমকির মুখে পড়ে। আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুরাও স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। এসব বিষয় মাথায় রেখে পরিবেশ সংরক্ষণ আইনে কারখানাটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে ২ লাখ টাকা জরিমানা করা হয়। সংবাদ পাওয়ার সাথে সাথেই আমারা ব্যবস্থা গ্রহণ করি।

পরিবেশ অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের পরিদর্শক মো. নূরুল আমিন বলেন, কারখানাটিকে অনেক আগে অবস্থানগত ছাড়পত্র দেওয়া হয়েছিল। পরে পারিপার্শ্বিক অবস্থান বিবেচনা করে তা বাতিল করা হয়। বর্তমানে তাদের পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost