Logo
শিরোনাম:
সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে: জামির হোসেন সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই :নাজমুল হোসেন মন্ডল ৪৪ নং ওয়ার্ডের উন্নয়ন করাই হলো আমার মুল লক্ষ্যে আলী আহামদ টুক্কু

শ্রীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে ঘাতক স্বামী

স্টাফ রিপোর্টার:শাকিল শেখ।

গাজীপুরে শ্রীপুরে ধারালো দা দিয়ে নিজের স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে স্বামী। আবার মরদেহ নিয়ে যাওয়ার জন্য শ্বশুরকে ফোনে জানান এই ঘাতক। এমন সংবাদ পেয়ে ওই নারীর ছোট ভাই ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে মরদেহ দেখে পেয়ে কান্নায় ভেঙে পড়েন।

এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে সকালে গাজীপুরে শ্রীপুরের কপাটিয়া পাড়া এলাকায়। নিহত নারী নাদিরা আক্তার, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নজরুল ইসলামের মেয়ে‌‌। তিনি স্বামী আমিনুল ইসলামের সাথে কপাটিয়া পাড়া এলাকার কামরুজ্জামানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। নিজের বোনের এমন নৃশংস হত্যাকাণ্ড দেখে কঠিন বিচার দাবি করেন তিনি ।

এমন নৃশংস হত্যাকান্ডের দৃশ্য এক নজর দেখতে আশপাশের স্থানীয় জনতা ভিড় করতে থাকেন সকাল থেকে। যারা দেখছেন প্রত্যেকে ঘাতক স্বামীর গ্রেপ্তার দাবী করছেন।

আর পুলিশ বলছে, ৯৯৯ খবর পেয়ে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পোশাক শ্রমিক নাদিরা আক্তার মরদেহ পাওয়া যায়। পরে সুরতহাল করে পুলিশ । যেখানে উঠে আসে নারীর দেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাত‌। ঘটনার পর থেকে স্বামী পলাতক। তবে পুলিশ তাকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা

মোঃ হাসম উল্লাহ্ , পরিদর্শন, মাওনা পুলিশ ফাঁড়ি, শ্রীপুর, গাজীপুর।

পারিবারিক কলহ অথবা পরকিয়া প্রেমের জেরে এমন হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost