Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

স্ত্রীকে গলা কেটে হত্যা, সিলেটে গ্রেপ্তার ঘাতক স্বামী

জাকারিয়া শিকদার এডিটর-ইন-চিফ,মাতৃবাংলা

 

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে ধারালো দা দিয়ে গলাকেটে হত্যার ঘটনার প্রধান আসামি স্বামী আমিনুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১। শনিবার (২৬ এপ্রিল) রাতে র‍্যাব-১ পোড়াবাড়ী স্পেশালাইজড কোম্পানির কমান্ডার কে এম এ মামুন খান চিশতী এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুপুরে র‍্যাব-১ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় সিলেট মহানগরীর সুরমা থানার হুমায়ুন রশিদ চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমিনুল ইসলাম খোকন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের ঝিগাতলা মাইজহাটি গ্রামের মো. ফখরুদ্দিনের ছেলে। তিনি ও নিহত স্ত্রী নাদিরা বেগম (৩১) শ্রীপুরের মাওনা কপাটিয়াপাড়া গ্রামে ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী জানান, গত বৃহস্পতিবার শ্রীপুরে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি ঘটে। এরপর থেকেই র‍্যাব-১ অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তারের জন্য ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের তথ্যের ভিত্তিতে সিলেট থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, আইডি কার্ড ও নগদ প্রায় ৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।র‌্যাব আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আমিনুল ইসলাম খোকন তার স্ত্রীকে জবাই করে হত্যার কথা স্বীকার করেছেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল  বলেন, গ্রেপ্তার আসামিকে র‍্যাব থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এর আগে, গত বৃহস্পতিবার সকালে শ্রীপুরের মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামে স্ত্রীকে গলাকেটে হত্যার পর মরদেহ ঘরের মেঝেতে রেখে শ্বশুরকে ফোন করে ঘটনার কথা জানিয়ে পালিয়ে যায় ঘাতক স্বামী আমিনুল ইসলাম খোকন।নিহত গৃহবধূ নাদিরা বেগম (৩১) একই উপজেলার বগাপোতা গ্রামের নজরুল ইসলামের মেয়ে। তিনিও তার স্বামী আমিনুল ইসলামের সঙ্গে কপাটিয়াপাড়া এলাকার একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost