Logo
শিরোনাম:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক জানিয়েছেন মোঃ গোলাম মাওলা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক তোফায়েল আহমেদ: নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন

দিনাজপুরে ডিএনসি’র অভিযানে ১৫ বোতল এমকেডিলসহ আটক-১

তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি।

দিনাজপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে, ২৮ এপ্রিল’২০২৫ সোমবার ডিএনসি’র উপ-পরিদর্শক মোঃ হাসিবুল হাসান এর নেতৃত্বে একটি অভিযানিক দল, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জামালপুর এলাকার মৃত আজিজুর রহমানের পুত্র মোঃ খাইরুল ইসলাম (৫০) এর নিজ বসতবাড়ি তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য ১৫ বোতল এমকেডিল সহ তাকে আটক করা হয়েছে।
আটকৃত নিষিদ্ধ মাদকদ্রব্য ১৫ বোতল এমকেডিল-এর আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা দেখানো হয়েছে।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণীর ১৪(খ) ধারায় দিনাজপুর কতোয়ালী থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ সকল সফল অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ নাজির উল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost