Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে গাজীপুর কোনাবাড়ি থানায় হেযবুত তওহীদের গণসংযোগ মিছিল

রাজু আহমেদ, গাজীপুর।

ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে গণসংযোগ গাজীপুর পশ্চিম শাখা হেযবুত তওহীদ। রবিবার বিকাল ৫ টায় গণসংযোগটি কাশেমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে শুরু করে কোনাবাড়ী থেকে ইউটার্ন নিয়ে জেলখানা রোডের মাথায় শেষ হয় । হেযবুত তওহীদের গণসংযোগে শতশত পথচারীও মানুষ অংশ নেন। এ সময় তারা ফিলিস্তিনে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

গণসংযোগ শেষে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন গাজীপুর ও উত্তরা অঞ্চলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ঢাকা জেলার সভাপতি মোঃ ইউনুস মিয়া গাজীপুর পশ্চিম শাখার সভাপতি মোঃ আলী আকবর উজ্জ্বল গাজীপুর জেলার পূর্বাঞ্চলের সভাপতি আবু রায়হান, সহ স্থানীয় নেতৃবৃন্দ।

উপস্থিত বক্তারা বলেন, ফিলিস্তিনে গাজার গণহত্যা নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে পুরো বিশ্বে মুসলমান জাতি মার খাচ্ছে, নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, একটার পর একটা দেশ হারাচ্ছে, বোমার আঘাতে শহর নগর বন্দর তলিয়ে যাচ্ছে। এর মূল কারণ হলো মুসলমান জাতি আল্লাহর দেয়া তওহীদ থেকে সরে গিয়েছে। সমস্ত পৃথিবী আজ দাজ্জালের হাতের মুঠোয়। এমতাবস্থায় আমরা মুসলমান জাতি যদি তওহীদের উপরে ঐক্যবদ্ধ হতে না পারি তবে আমাদেরকে এর চেয়েও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এক্ষেত্রে হেযবুত তওহীদের স্পষ্ট বক্তব্য হচ্ছে এই যে, আমাদেরকে সকল দলাদলি মতভেদ ভুলে গিয়ে তওহীদের উপর ঐক্যবদ্ধ হয়ে দাজ্জালকে মোকাবিলা করতে হবে। আমরা হেযবুত তওহীদ দাজ্জালকে ধ্বংস করার জন্য আল্লাহর মনোনীত এমাম পেয়েছি, আলহামদুলিল্লাহ।

গণসংযোগে উপস্থিত সকলেই এবং পথচারীরা এ মহতী কাজে সম্পৃক্ত হয়ে ফিলিস্তিনের পক্ষে ও ইজরায়েলের বিপক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেন এবং প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost