Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

গাজীপুরের পূবাইলে কাভার্ডভ্যানের চাপায় অটো রিকশা চালকের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদন

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের
মেঘডুবি খোরাইদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে কাভার্ডভ্যান এর চাপায় অটো রিকশা চালক মো: বায়জিদ (১৮) এর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ মে ২০২৫ ইং) দুপুরে
ঢাকা বাইপাস রোডের মেঘডুবী খোরাইদ এলাকায় বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বায়জিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মোলামকাছর গ্রামের নাজিমউদ্দীন এর ছেলে। বর্তমানে কুদাব এলাকার হায়দার এর বাড়ীর ভাড়াটিয়া।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, দুপুর ২ টার দিকে মেঘডুবি খোরাইদ রাস্তা থেকে বাইপাস রোডে উঠার সময় হঠাৎ কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অটো রিকশার উপর পড়ে যার ফলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় । অটো রিক্সায় কোন যাত্রী ছিল না।

পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost