Logo
শিরোনাম:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত। Emerging Music Artist Md Khairul Alam Mahfuj: A Journey Driven by Creativity বিএনপির নতুন অফিস ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই সংবাদমাধ্যমের প্রধান কাজঃ মন্জুর হোসেন চৌধুরী কালিয়াকৈরে মোয়াজ উদ্দিন টেক্সটাইল পোশাক কারখানায় চার শতাধিক শ্রমিক ডায়রিয়া আক্রান্ত। নাটোর জেলার নবাগত পুলিশ সুপারকে জেলা প্রশাসক জনাব আসমা শাহিনের ফুলের শুভেচ্ছা। রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফ*তা*র. গাজীপুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে খাল থেকে ৬৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার। হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ। গাজীপুরে মাদকের আসামী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য।

বাংলাদেশকে ১০৬ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে জাপান

সৌরভ হাসান হাসিব, স্টাফ রিপোর্টার,মাতৃবাংলা।

বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার (প্রায় ১৩ হাজার কোটি টাকা) ঋণ ও অনুদান দিচ্ছে জাপান। এই অর্থের একটি অংশ বাজেট সহায়তা, একটি অংশ রেলপথ উন্নয়ন প্রকল্পে এবং কিছু অর্থ শিক্ষাখাতে বৃত্তি সহায়তা হিসেবে ব্যয় হবে।

শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী প্রেস সচিব শফিকুল আলম তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান। তিনি জানান, বাংলাদেশ ও জাপানের মধ্যে এই ঋণ সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

প্রেস সচিবের স্ট্যাটাস অনুযায়ী, চুক্তির আওতায় অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য বাংলাদেশকে ৪১ কোটি ৮ লাখ ডলার ঋণ দেবে জাপান। পাশাপাশি, জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত রেলপথকে দ্বৈত গেজ ডাবল লাইনে রূপান্তরের জন্য বরাদ্দ থাকবে ৬৪ কোটি ১০ লাখ ডলার। এছাড়া শিক্ষাখাতে বৃত্তি সহায়তা হিসেবে আরও ৪২ লাখ ডলার অনুদান দেবে জাপান সরকার।

স্বাধীনতা পরবর্তী সময় থেকে জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। বিভিন্ন অবকাঠামো ও কারিগরি প্রকল্পে জাপান দীর্ঘদিন ধরে সহজ শর্তে ঋণ দিয়ে আসছে। দ্বিপক্ষীয় সহায়তার ভিত্তিতে জাপান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার।

জানা গেছে, জাপানের ঋণ সাধারণত কম সুদে এবং দীর্ঘ মেয়াদে পরিশোধযোগ্য হয়। এসব ঋণের পরিশোধের সময়সীমা ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত হতে পারে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের (জুলাই-এপ্রিল) প্রথম ১০ মাসে জাপান বাংলাদেশকে বিভিন্ন প্রকল্পে সহায়তা হিসেবে ৯০ কোটি ৪৫ লাখ ডলার ঋণ ছাড় করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost