শাকিল শেখ,গাজীপুর।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রীপুর পৌরসভা ৪ নং ওয়ার্ড বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রীপুর পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ ইকবাল প্রধান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদুল আজহা আমাদের জন্য আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে আমরা যেন পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিই।
তিনি আরও বলেন, শ্রীপুর পৌর ৪ নং বাসীর সার্বিক উন্নতি ও কল্যাণ কামনা করছি। ঈদের এই শুভক্ষণে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বর্ষিত হোক-এই কামনা করি। ঈদের আনন্দকে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। তাঁর মতে, "ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন সবাই এতে সমানভাবে অংশ নিতে পারেন ঈদ আনন্দে ।